ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ও আশপাশের এলাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (৯ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে রাজধানীসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাতের তথ্য পাওয়া যায়নি।আজ সূর্যাস্ত বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ১০ মিনিটে।
বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর প্রভাব দুর্বল হয়ে পড়ায় দেশের মধ্যাঞ্চলে এখন মূলত শুষ্ক ও ঠান্ডা হাওয়ার প্রভাব দেখা দিচ্ছে। যদিও উত্তর দিক থেকে শীতল বাতাস নামতে শুরু করেছে, তবু দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এখনও তেমন স্পষ্ট নয়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে বলে আশা করা হচ্ছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, এখন পরিবর্তনকালীন মৌসুম চলছে—বর্ষার আর্দ্রতা মিলিয়ে গিয়ে বাতাসে শুষ্কতা বাড়ছে। এর ফলে ধুলাবালু ও বায়ুদূষণ বৃদ্ধি পাচ্ছে। ঢাকায় ইতোমধ্যে বায়ুর মান দ্রুত খারাপের দিকে যাচ্ছে।
তিনি আরও বলেন, এই সময়ে আকাশ আংশিক মেঘলা থাকা স্বাভাবিক। সূর্যের তাপ কিছুটা কমে আসায় দিনের বেলা গরম সহনীয় মনে হবে, তবে সন্ধ্যা থেকে রাতে হালকা শীতের অনুভূতি পাওয়া যেতে পারে। আগামী এক সপ্তাহে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত