ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
পিআর চালু হলে রাজনৈতিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে: খন্দকার মোশাররফ
মো: আবু তাহের নয়ন :বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে নানাভাবে ষড়যন্ত্র চলছে। তার মতে, এ পদ্ধতি চালু হলে এমন পরিস্থিতিও তৈরি হতে পারে যে দেশে কোনো দলই সরকার গঠন করতে পারবে না। এতে জনগণের পরিবর্তে দলীয়ভাবে এমপি নির্বাচিত হবে, যা গণতান্ত্রিক প্রতিনিধিত্বের মূল নীতির পরিপন্থী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান: পলিটিক্স অ্যান্ড পলিসি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় বিএনপির এই শীর্ষ নেতা বলেন, বর্তমান সময়ে ভোট প্রক্রিয়াকে বিলম্বিত করা বা বাতিল করার একটি গভীর ষড়যন্ত্র চলছে। কিছু ব্যক্তি এবং গোষ্ঠী নন-ইস্যু নিয়ে অযথা রাজনৈতিক সংকট তৈরি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষায় কোনো বিকল্প নেই নির্বাচনের। জনগণের ভোটের মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচিত করে ক্ষমতা হস্তান্তরই হতে হবে একমাত্র পথ। তিনি জোর দিয়ে বলেন, কোনো অজুহাতে নির্বাচনী প্রক্রিয়া বিলম্বিত করা বা নতুন কোনো বিতর্কিত ব্যবস্থা চাপিয়ে দেওয়া দেশ ও গণতন্ত্রের জন্য ক্ষতিকর হবে।
দেশের রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সব দলের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভোট আয়োজনের জন্য ফেব্রুয়ারি মাসই সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত সময়। এর পর ভোট পিছিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। পাশাপাশি, তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি কোনোভাবেই পিআর পদ্ধতিকে গ্রহণযোগ্য মনে করে না। কারণ এই পদ্ধতি জনগণের ভোটাধিকার ও প্রত্যক্ষ অংশগ্রহণের নীতিকে ক্ষুণ্ন করবে।
ড. খন্দকার মোশাররফের বক্তব্যে স্পষ্ট হয়, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরাসরি ভোটের দাবিতে অনড় অবস্থানেই রয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিলম্বিত বা প্রভাবিত করার যেকোনো উদ্যোগের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট