ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
আঘাত পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়লেন মিরাজ
ডুয়া ডেস্ক : এবাদত হোসেন একটি বল করেছিলেন যা লেগ স্ট্যাম্পের অনেক বাইরে পিচ করছিল। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে থাকা মেহেদি হাসান মিরাজ বলটিকে অনেকটা জায়গা ছেড়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলটি মিরাজের পায়ে আঘাত করে এবং স্ট্যাম্প ভেঙে দেয়। ফলে, মেহেদি হাসান মিরাজের ১৮ বলে ২৯ রানের ইনিংস এখানেই শেষ হয়ে যায়।
তবে বিপত্তি বাধে এরপরেই। মিরাজ উঠে দাঁড়াতে চেয়েও পারেননি। বরং পায়ের ব্যাথায় সেখানেই বসে পড়েন। শেষ পর্যন্ত ডেকে আনা হয় স্ট্রেচার। মিরাজকে মাঠ ছাড়তে হয়েছে স্ট্রেচারে চড়ে।
এবাদতের জন্য এই উইকেট অবশ্য বিশেষ কিছুই। ২০২৩ সালে এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন বেশ অনেকটা দিন। ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। সেখানে নিয়মিত উইকেটও পেয়েছেন।
তবে বিপিএলের মতো বড় মঞ্চে ফিরে আসার দিন ছিল আজই। আর সেটাকে রাঙিয়েও রেখেছেন তিনি। মিরাজকে করেছেন বোল্ড। বহুদিন পর শের-ই বাংলা স্টেডিয়ামে দেখা গেল এবাদতের সেই চিরচেনা স্যালুট।
এর আগে নাইম শেখকে নিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে খুলনাকে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন মিরাজ। ৫.৩ ওভারে আউট হওয়ার আগে দুজনের উদ্বোধনী জুটি থেকে এসেছে ৪৭ রান। বাকি ৩ বল থেকে এসেছে আরও ৯ রান। পাওয়ারপ্লে শেষে খুলনার স্কোরবোর্ডে ছিল ৫৬ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)