ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
গুরুতর অসদাচরণের অভিযোগে বিচারপতি খুরশীদ আলমকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসদাচরণের প্রমাণ পাওয়ায় হাইকোর্ট বিভাগের বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বুধবার (৫ নভেম্বর) আইন মন্ত্রণালয় থেকে তার অপসারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সংবিধানের পুনর্বহালকৃত অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) অনুযায়ী রাষ্ট্রপতি এই আদেশ জারি করেছেন। এতে বলা হয়, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের তদন্তে বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তিনি বিচারপতির পদে দায়িত্ব পালনে অযোগ্য বলে বিবেচিত হয়েছেন।
এর আগে, ২০২৪ সালের ১৬ অক্টোবর, দুর্নীতি ও তৎকালীন শেখ হাসিনা সরকারের পক্ষে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠান। সেই সময় হাইকোর্টের বেঞ্চে তাদের বিচার কার্যক্রমের দায়িত্ব থেকেও বিরত রাখা হয়।
ছুটিতে পাঠানো বিচারপতিরা হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।
রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২০ অক্টোবর বিচারপতি অপসারণসংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনরায় কার্যকর হয়। নবগঠিত কাউন্সিলে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী।
তদন্ত শেষে বিচারপতি খুরশীদ আলম সরকারের বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগ প্রমাণিত হওয়ায় কাউন্সিল রাষ্ট্রপতির কাছে অপসারণের সুপারিশ করে, যার ভিত্তিতে বুধবার তাকে অপসারণ করা হলো।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী