ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দেশপ্রেমিক জনগণের কাছে এখন সময় এসেছে পুনরায় গণভোটের: সারজিস
সরকার ফারাবী: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, দেশপ্রেমিক জনগণের কাছে এখন সময় এসেছে পুনরায় গণভোটের। তিনি উল্লেখ করেন, প্রায় ৩০–৪০ বছর আগে দেশে একবার গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এবারও দেশের মানুষকে ঠিক করতে হবে, শেখ হাসিনাকে ধীরে ধীরে স্বৈরাচারী করে তোলার যে নিয়মগুলো প্রচলিত হয়েছে, সেগুলো পরিবর্তন করা প্রয়োজন কি না।
সারজিস আলম বলেন, এই জুলাই সনদ হলো সেই দলিল, যা দেখাবে কোন পরিবর্তনগুলো আনা হলে জনগণ ও সরকারের মধ্যে ভারসাম্য রক্ষা হবে এবং কোন পরিবর্তনগুলো নিশ্চিত করবে যে ভবিষ্যতের কোনো সরকার স্বৈরাচারে রূপ নেবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এনসিপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা যেই দলেরই হই না কেন, দেশের স্বার্থের চেয়ে কোনো দল বড় হতে পারে না। বাংলাদেশের ১৮–২০ কোটি মানুষের অধিকারের চেয়ে কোনো দল বড় নয়। তাই গণভোটের দিন সবাই যেন জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন।
সারজিস আলম অভিযোগ করে বলেন, যারা ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার কথা বলবেন, তাদের অনেকেই ব্যক্তিগত স্বার্থের জন্য কাজ করছেন। এই নেতারা জনগণকে মানুষ হিসেবে গণ্য করেন না, বরং লুটপাটের সুযোগ খুঁজে। সাধারণ মানুষের ঘাম ও টাকার ওপরই চলে এদের রাজনীতি।
তিনি হাসিনা সরকারের দুর্নীতির প্রসঙ্গ টেনে বলেন, শেখ হাসিনার মন্ত্রীরা কোটি কোটি টাকার মালিক হয়েছেন। সাবেক ভূমিমন্ত্রীর কানাডায় ৩৬০টি বাড়ি আছে। জনগণের টাকায় এইভাবে লুটপাট চলছে। যারা সরকারের সমালোচনা করে, তাদের অনেককে গুম বা হত্যা করা হয়েছে।
সারজিস আলম আরও দাবি করেন, একজন প্রাক্তন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান বিচারপতি জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা আয়না ঘরের একজন কর্মকর্তা একাই এক হাজার ৩০ জন মানুষকে হত্যা করেছেন শুধু শেখ হাসিনার অপছন্দের কারণে।
সভায় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা এনসিপির নেতারা এবং স্থানীয় দলীয় কর্মীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত