ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
জুলাই আন্দোলনের প্রেরণায় রাজধানীতে দুই তোরণ উন্মুক্ত
মো: আবু তাহের নয়ন :রাজধানীর আগারগাঁও ও প্রগতি সরণিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ নবনির্মিত দুটি তোরণ উদ্বোধন করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) ফ্যাসিবাদবিরোধী ‘জুলাই আন্দোলন’-এর স্মৃতিকে ধারণ করে নির্মিত এই তোরণ দুটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে। আগারগাঁওয়ের বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদ সড়কে নির্মিত তোরণটির নাম রাখা হয়েছে ‘মুক্তি তোরণ’, আর প্রগতি সরণির বাড্ডা বৌদ্ধ মন্দিরের সামনে নির্মিত তোরণটির নাম রাখা হয়েছে ‘স্বাধীনতা তোরণ’।
‘মুক্তি তোরণ’ উদ্বোধনের সময় প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, এই তোরণগুলো ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের স্মৃতি ধরে রাখবে এবং দেশের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের প্রতীক হয়ে থাকবে। তিনি আরও বলেন, শহরের নান্দনিকতা বৃদ্ধি এবং ঐতিহাসিক চেতনা জাগিয়ে রাখতে এমন স্থাপনা প্রয়োজন। একই সঙ্গে তিনি শহর থেকে অন্যায় ও বিশৃঙ্খলা দূর করার গুরুত্বেও গুরুত্বারোপ করেন এবং ব্যানার-পোস্টার বা সবুজ এলাকায় ক্ষতি বন্ধের আহ্বান জানান।
প্রগতি সরণিতে ‘স্বাধীনতা তোরণ’ উদ্বোধনের সময় প্রশাসক বলেন, এই অঞ্চলের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে সাহসিকতার সঙ্গে অংশ নিয়েছিলেন। তাদের এই সংগ্রামের স্বীকৃতি হিসেবে এই তোরণ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দীন, অঞ্চল-৩ ও অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, সহ ডিএনসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি