ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রাজনৈতিক পক্ষপাত দেখালে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলের কোনো নেতাকর্মীকে অবৈধ সুবিধা দিলেই সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচনে যদি পুলিশ কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় আমরা ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি গঠন করেছি। কেউ দায়িত্বে গাফিলতি করলে বা পক্ষপাতমূলক আচরণ করলে সঙ্গে সঙ্গে তাকে আইনের আওতায় আনা হবে। আগে যেভাবে শুধু জিডি করা হতো, এবার তা হবে না— সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের জন্য নির্দেশনা সম্পর্কে তিনি বলেন, আমার নির্দেশনা পরিষ্কার— নির্বাচন হতে হবে স্বাধীন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর। কেউ যদি এই প্রক্রিয়া ব্যাহত করে, রাজনৈতিক পক্ষপাত দেখায়, তাকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচনের সময় সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেনাবাহিনীর এখনই সেই ক্ষমতা রয়েছে। নির্বাচন ঘনিয়ে এলে পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত