ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
ট্রাম্পকে প্রধান উপদেষ্টার ধন্যবাদ
রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: প্রেস সচিব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে এই অবস্থাতেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
শফিকুল আলম জানান, মার্কিন সরকার রোহিঙ্গাদের জন্য সাহায্য বন্ধ করবে না এবং এর জন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।
প্রেস সচিব বলেন, রোহিঙ্গা ইস্যুতে সরকার এই বছর একটি বড় আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। সম্মেলনটি জাতিসংঘের সহায়তায় আয়োজিত হবে।
তিনি আরও বলেন, রাখাইন প্রদেশে একটি ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে, যার মূল কারণ হচ্ছে সেখানকার সিভিল ওয়ারের মধ্যে আরাকান আর্মি এবং মিয়ানমার আর্মির সংঘর্ষ। এর ফলে গত এক বছরে আরও ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় জানায়, আজ বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডা. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁরা রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন