ঢাকা, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩
তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ই রাজনৈতিক সংকটের সূচনা: বিএনপি
নিজস্ব প্রতিবেদক :বিএনপির পক্ষের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ই দেশে রাজনৈতিক সংকটের সূচনা করেছে। রবিবার (২ নভেম্বর) আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি তিনি তুলে ধরেন। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সকাল ৯টা ২০ মিনিটে শুরু হওয়া শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এর আগে, চলতি আপিলের ৫ম ও ৪র্থ দিনের শুনানি যথাক্রমে ২৯ ও ২৮ অক্টোবর শেষ হয়। ২৩ অক্টোবর তৃতীয় দিনের শুনানিতে ইন্টারভেনর হিসেবে ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী বক্তব্য দেন। ২২ অক্টোবর দ্বিতীয় দিনে রিটকারী বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া শুনানি শেষ করেন। আপিলের প্রথম দিন ২১ অক্টোবর অনুষ্ঠিত হয়।
২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয় এবং ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয়। একই বছরের ৩ জুলাই সংশ্লিষ্ট গেজেট প্রকাশিত হয়।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। তবে ১৯৯৮ সালে এটি চ্যালেঞ্জ করা হয় এবং ২০০৪ সালে হাইকোর্ট বৈধ ঘোষণা করে। এরপর রিট আবেদনকারীরা সরাসরি আপিল করে, যা মঞ্জুর করে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় প্রদান করে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়ার ম্যাচ LIVE দেখুন এখানে
- পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ LIVE দেখুন এখানে
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কোথায় দেখবেন লাইভ, জেনে নিন
- স্পেন বনাম সৌদি আরব: জেনে নিন লাইভ দেখার সহজ উপায়
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ কখন, কোথায় দেখবেন? জেনে নিন সব তথ্য
- আজ রাতের জন্য কিছু জরুরি সেফটি টিপস
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ শেষ, দেখুন ফলাফল
- প্রীতি জিনতার আপত্তিকর ভিডিও ফাঁস!