ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সিলিং ফ্যান চালালে মাসে কত খরচ?
ডুয়া ডেস্ক: অক্টোবর পেরোলেও গরম কমছেই না! নভেম্বরে ঢুকলেও ফ্যানের গতি পুরোপুরি কমেনি, কেউ কেউ আবার এসিও চালাচ্ছেন। ফলে মাস শেষে বিদ্যুৎ বিল দেখে চোখ কপালে উঠছে। তবে জানেন কি, প্রতিদিন সিলিং ফ্যান চালালে মাসিক বিদ্যুতের খরচ আসলে কত হয়? চলুন সহজ হিসাব দেখে নিই।
একটি সাধারণ সিলিং ফ্যান সাধারণত ৭০ থেকে ১০০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। ধরুন, আপনি প্রতিদিন ১০ ঘণ্টা ফ্যান চালাচ্ছেন এবং ফ্যানটির পাওয়ার ৭০ ওয়াট। তাহলে দৈনিক খরচ হবে ৭০ × ১০ = ৭০০ ওয়াট ঘণ্টা বা ০.৭ কিলোওয়াট ঘণ্টা। যদি প্রতি ইউনিট বিদ্যুতের দাম হয় ৭ টাকা ৫০ পয়সা, তাহলে দৈনিক খরচ হবে ০.৭ × ৭.৫০ ≈ ৫ টাকা ২৫ পয়সা। অর্থাৎ এক ঘণ্টা ফ্যান চালালে খরচ হবে প্রায় ৫০-৫৫ পয়সা।
মাসিক খরচ হিসাব করলে, ৭০ ওয়াটের ফ্যান প্রতিদিন ১০ ঘণ্টা চালালে ৩০ দিনে মোট খরচ দাঁড়াবে প্রায় ১৫৭ টাকা। আর যদি ফ্যানটি ১০০ ওয়াটের হয়, তাহলে মাসিক খরচ হবে প্রায় ২২৫ টাকা।
বিদ্যুতের খরচ কমানোর জন্য বাজারে এখন অনেক BLDC (Brushless DC) ফ্যান পাওয়া যায়। এই ফ্যানগুলো সাধারণ ফ্যানের তুলনায় প্রায় ৫০% কম বিদ্যুৎ খরচ করে, ফলে মাসিক বিলও অনেকটা কম আসে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)