ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন চায় ইসলামী শ্রমিক আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি দাবি করেছে, জুলাই জাতীয় সনদ দ্রুত বাস্তবায়ন করা উচিত, যাতে শ্রমজীবী জনগোষ্ঠী ও সাধারণ মানুষের জীবনমান উন্নত করা যায়।
শনিবার রাজধানীতে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সংগঠনের সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমান বলেন, ‘জুলাই সনদে ঘোষিত সংস্কারমূলক অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়ন না হলে দেশের শ্রমজীবী ও সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, ন্যায্য মজুরি না পাওয়া, কর্মসংস্থানের অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার কারণে শ্রমিকরা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নই পারে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, অর্থনীতিকে ভারসাম্যে রাখতে এবং শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে শ্রমিক ও সাধারণ মানুষ অনিশ্চয়তায় রয়েছেন। তাই বিলম্ব না করে জুলাই সনদ দ্রুত কার্যকর করুন, যাতে তারা স্থিতিশীলতা ও ন্যায্য অধিকার ফিরে পায়।’
কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল কে. এম. বিল্লাল হোসাইনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. হারুনুর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মুহাম্মাদ আব্দুল করিম এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন