ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিএনপির গণভোটবিরোধী অবস্থান ‘আত্মঘাতী’: সারোয়ার তুষার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল কীভাবে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, তা বোধগম্য নয়। তিনি বিএনপির অবস্থানকে ‘আত্মঘাতী’ উল্লেখ করে বলেন, দলের এ ধরনের আচরণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ক্ষতিকর।
তুষার শনিবার রাজধানীর পল্টনে ‘জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন। তিনি বলেন, ‘সেক্যুলারিজমকে এমন একটি টক্সিক পরিস্থিতিতে নিয়ে গেছে আওয়ামী লীগ সরকার, যে বিষয়টি এখন ইসলাম বনাম সেক্যুলারিজমে পরিণত হয়েছে।’
১৯৭২ সালের সংবিধান সামরিক শাসনের সুযোগ করে দেয় উল্লেখ করে তুষার বলেন, বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জনগণের সঙ্গে জুলুমের সমতুল্য। তিনি অভিযোগ করেন, বড় রাজনৈতিক দলের নেতারা আলোচনার টেবিলের বাইরে ভিন্ন বক্তব্য প্রদান করছেন জনগণের সামনে।
গণভোট সংক্রান্ত বিএনপির অবস্থানকে তুষার ‘আত্মঘাতী’ আখ্যা দেন। তিনি বলেন, বিএনপির অ্যাকটিভিস্টরা হুমকি দিচ্ছে এবং ঘরের শত্রু হিসেবে কাজ করছে। তুষার দাবি করেন, বিএনপির ৩৫ শতাংশ নেতাকর্মী ‘না’ ভোটের পক্ষে থাকলেও ৬৫ শতাংশ তৃণমূল ভোটার ‘হ্যাঁ’ ভোট দেবেন।
তিনি প্রশ্ন তোলেন, ‘যে দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে আবার গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে?’ এছাড়া তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর মধ্যে থাকা ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’ বাতিল হচ্ছে বলে বিএনপির প্রচারণা মিথ্যা, এবং কমিশন ইতিমধ্যেই জানিয়েছে এটি পরবর্তী সংসদ ঠিক করবে।
জুলাই সনদ প্রসঙ্গে তুষার বলেন, ‘জুলাই অভ্যুত্থানে আমরা অনেক কিছু হারিয়েছি, তবে যা রক্ষা করা সম্ভব, তা জুলাই সনদের মাধ্যমে রক্ষা করা হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন, যেন কোনো একক রাজনৈতিক দল বাস্তবায়ন বাধাগ্রস্ত করতে না পারে।’
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত