ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ অনিয়মিত বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক: লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩১০ অনিয়মিত বাংলাদেশি নাগরিক। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টার দিকে লিবিয়াভিত্তিক এয়ারলাইন ফ্লাইওয়া ইন্টারন্যাশনাল–এর একটি চার্টার্ড ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–এর সমন্বিত উদ্যোগে তাদের দেশে ফেরানো হয়।
শুক্রবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিমানবন্দরে পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের স্বাগত জানান। দেশে ফেরার পর প্রত্যাবাসিতদের প্রত্যেককে যাতায়াত ভাতা, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়।
ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়াতে গিয়েছিলেন বলে জানা গেছে। তাদের মধ্যে অনেকেই লিবিয়ায় অপহরণ, আটক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবপাচার রোধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ফেরত আসা এই নাগরিকদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা আরও বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি