ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
গরম পানি মন্তব্যে বিতর্কিত, কানাডা থেকে অরুণার নতুন প্রতিক্রিয়া
বিনোদন ডেস্ক: গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন অভিনেত্রী-অভিনেতা ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন। তাঁদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস। আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশর্ট প্রকাশ্যে আসার পর অভিনেত্রীকে নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। গ্রুপে কথোপকথনের এক পর্যায়ে তিনি ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে।
সরকার পতনের পর, ৫ আগস্ট, অরুণা দেশ ত্যাগ করেন এবং কানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন এবং বিভিন্ন ইস্যুতে মন্তব্য প্রকাশ করছেন। শুক্রবার (৩১ অক্টোবর) এক পোস্টে তিনি লিখেছেন, সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না।
অভিনেত্রীর পোস্টে অনেকে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, সময় বহমান হলেও অতীত কখনোই অকৃতজ্ঞ ও বেঈমানকে ক্ষমা করে না।” অন্য একজন লিখেছেন, ভুল হলে মনে করিয়ে দেব।
অরুণা বিশ্বাসের কর্মজীবন শুরু হয় রেডিওতে অভিনয়ের মাধ্যমে। ছোট পর্দায় তাঁর প্রথম কাজ ১৯৮৪ সালে নরেশ ভূঁইয়ার পরিচালিত বিটিভির নাটক ‘এখানেই জীবন’। চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাক প্রযোজিত ও পরিচালিত ‘চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে।
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘দংশন’, ‘চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘প্রেম শক্তি’, ‘মায়ের দোয়া’, ‘গরীবের বউ’, ‘শান’ ইত্যাদি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান