ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ডিআইজি এহসানুল্লাহর রহস্যময় নিখোঁজ: যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক :রাজশাহীর চারঘাটে বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে ডিআইজি মো. এহসানুল্লাহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে তিনি এ অবস্থায় আছেন বলে পুলিশ একাডেমির পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, বরিশালের সাবেক পুলিশ সুপার ও বর্তমানে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির সাপ্লাই বিভাগের দায়িত্বে থাকা ডিআইজি এহসানুল্লাহ ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় পালানোর চেষ্টা করছেন। বুধবার সকালে ঢাকা থেকে পুলিশের একটি টিম তাকে আটক করতে পুলিশ একাডেমিতে পৌঁছালে, তিনি উপস্থিত থাকার সত্ত্বেও মোটরসাইকেল ব্যবহার করে একাডেমি থেকে উধাও হয়ে যান।
পুলিশ সূত্র জানিয়েছে, ডিআইজি এহসানুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ সময় পুলিশ তার খোঁজ শুরু করেছে এবং তাকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)