ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
সাকিবকে ঘিরে বিতর্ক ও প্রশংসা”এমন ক্রিকেটার ইতিহাসে বিরল”
নিজস্ব প্রতিবেদক :সাকিব আল হাসান শেষ দেড় বছর ধরে দেশে ফিরতে পারেননি। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে তিনিও অন্যান্য আওয়ামী লীগের সংসদ সদস্যদের মতো পলাতক অবস্থায় আছেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি দেশে অনুপস্থিত।
এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মন্তব্য করেছেন, তার মতো ‘অপরাধী’ ক্রিকেটার আগামী ১০০ বছরেও সহজে দেখা যাবে না।
অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা আসিফ আকবর সাকিবকে নিয়ে প্রশংসা করেছেন। তিনি বলেন, “সাকিবের ব্যক্তিত্ব ও ব্যক্তিগত বিষয়গুলো তার নিজস্ব। খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে তার সমমর্যাদা কোনো খেলোয়াড় পাবে কি না, বলা কঠিন। তবে সাকিব আল হাসান হলো সাকিব আল হাসান।”
প্রেস সচিব শফিকুল আলমও ফেসবুকে পোস্ট শেয়ার করে লিখেছেন, “সত্য কথা—আগামী ১০০ বছরেও এমন ক্রিকেটার সহজে আসবে না।” তবে তিনি আরও মন্তব্য করেছেন, “সাকিব বাংলাদেশের প্রতিভাবান ক্রিকেটার হতে পারেন, কিন্তু প্রতিভা ও জাতীয় দলের হয়ে পারফর্ম করা দায়মুক্তি দেয় না। সরকারের সঙ্গে তার সম্পর্ক ও বিতর্কিত রাজনৈতিক সংযোগ বিষয়গুলো জনসাধারণের নজরে আছে। এ সময় তার কর্মকাণ্ডে ব্যক্তিগত লাভের দিকটাই প্রাধান্য পেয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)