ঢাকা, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
গণভোটের ইঙ্গিত : প্রস্তুতির নির্দেশ ইসির
নিজস্ব প্রতিবেদক :রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই জুলাই সনদে গণভোটের বিষয়টি ফের আলোচনায় এসেছে। গণভোট কবে অনুষ্ঠিত হবে—এই প্রশ্নকে ঘিরে রাজনৈতিক পরিসরে চলছে তর্ক-বিতর্ক ও জল্পনা-কল্পনা। এরই মধ্যে নির্বাচন কমিশন (ইসি) গণভোট আয়োজনে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভোট–সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রধানদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও অন্যান্য নির্বাচন কমিশনাররা। বৈঠক সূত্রে জানা গেছে, ২০ অক্টোবর অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে গণভোটের বিষয়টি আলোচনায় না এলেও, গতকালের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি গুরুত্ব পায়।
ইসির পক্ষ থেকে জানানো হয়, গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে হবে নাকি আলাদাভাবে—এই সিদ্ধান্ত সরকার নেবে, তবে যেকোনো পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট সব পক্ষকে প্রস্তুত থাকতে হবে।
ইসি সূত্রের তথ্য অনুযায়ী, গণভোট আলাদাভাবে আয়োজন করতে হলে সংসদ নির্বাচনের সমান বাজেট প্রয়োজন হবে, তবে সংসদ নির্বাচনের সঙ্গে একসঙ্গে আয়োজন করলে অতিরিক্ত মাত্র ৮ থেকে ১০ কোটি টাকা ব্যয় হবে। কারণ ভোটকেন্দ্র ও ভোটকক্ষ আগেই নির্ধারিত রয়েছে, শুধু কিছু অতিরিক্ত ব্যালট ও ভোটকক্ষ যোগ করতে হবে। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি দুই দফায় ভোট আয়োজনের সম্ভাব্য ব্যয় বৃদ্ধির কারণে অর্থ মন্ত্রণালয়কেও প্রস্তুত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিব এবং সরকারের ৩১টি মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, গণভোটের সময় ও তারিখ নির্ধারণ করবে সরকার, ইসি কেবল প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পন্ন করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস
- নোবিপ্রবির ১৭ শিক্ষকের বেতন বন্ধ
- দিনে তিনবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার নির্দেশ
- নারীদের চোখে পুরুষের যে ৫ শখ বেশি আকর্ষণীয়
- শিক্ষকদের পদোন্নতি পারফরম্যান্স অ্যাসেসমেন্টের মাধ্যমে দেওয়া হবে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ঢাবির ৫৪তম সমাবর্তন
- শুরু হচ্ছে মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন
- প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ভাইভা নিয়ে যা জানা গেল