ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনের আগে ভোটের পরিবেশ নিশ্চিতের আহ্বান জামায়াত নেতার
নিজস্ব প্রতিবেদক :আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনোভাবেই সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। নির্বাচনের আগেই ভোটের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর-১৩ এলাকায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত ব্রেস্ট ক্যান্সার সচেতনতামূলক ক্যাম্পে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হলে দেশের মানুষ নিশ্চিন্তে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই পদ্ধতিতে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে না, বরং ধারাবাহিকভাবে দেশ এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি চালু হলে কেন্দ্র দখল ও জাল ভোটের প্রবণতা বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এই পদ্ধতিতে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা