ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দুর্নীতির প্রতিবাদে গেজেট থেকে নাম প্রত্যাহার জুলাই যোদ্ধার
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই আন্দোলনের চেতনায় দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থতার প্রতিবাদে সরকারি গেজেট থেকে নিজের নাম প্রত্যাহারের আবেদন করেছেন ফরিদপুরের জুলাই যোদ্ধা আবরার নাদিম (২৭)। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তিনি এ আবেদনপত্র জমা দেন।
আবরার নাদিম জানান, “আমরা যে চেতনা ও উদ্দেশ্যে জুলাই আন্দোলন করেছিলাম, তা এখন আর বাস্তবায়িত হচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকার ও স্থানীয় প্রশাসন দুর্নীতি ও অনিয়ম রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। বরং চারদিকে এখনো স্বার্থসিদ্ধির প্রতিযোগিতা চলছে।”
লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, “২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত হয়েছিলাম। কিন্তু এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও অন্তর্বর্তীকালীন সরকার কিংবা স্থানীয় প্রশাসন সেই আন্দোলনের চেতনা দুর্নীতি ও লুটপাটমুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফরিদপুরের প্রশাসনিক কাঠামোতে আগের মতোই অনিয়ম, সিন্ডিকেট ও দুর্নীতি বহাল রয়েছে।”
তিনি আরও জানান, সরকারি গেজেট (গেজেট নম্বর-২৪৮৯) থেকে নিজের নাম প্রত্যাহারের পাশাপাশি তিনি জুলাই যোদ্ধা হিসেবে প্রদত্ত মাসিক ভাতা থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন, যদিও তিনি কখনো সেই ভাতা গ্রহণ করেননি।
ফরিদপুর জেলা প্রশাসনের (ডিসি) পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন আবেদনপত্রটি গ্রহণ করেন। তিনি বলেন, “জুলাই গেজেট থেকে নাম প্রত্যাহারের আবেদন আমরা পেয়েছি। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত