ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন করলো তথ্য মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড সংক্রান্ত 'প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি'র কোনো সিদ্ধান্তে কেউ সংক্ষুব্ধ হলে আপিলের সুযোগ রাখতে একটি 'প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি' গঠন করা হয়েছে। 'প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা, ২০২৫' অনুযায়ী এই কমিটি গঠন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৭ সদস্যের এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। প্রধান তথ্য অফিসার মো. নিজামূল কবীরকে কমিটির সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, এনটিভির বার্তা সম্পাদক এফ এম মোয়াজ্জেম হোসেন এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে যে, আপিলের আবেদন প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কমিটি আপিলের নিষ্পত্তি করবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক