ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
ফেসবুকে হ্যাঁ-না পোস্টে গণভোটের নতুন উত্তাপ
মো: আবু তাহের নয়ন :সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে হ্যাঁ-না পোস্টের প্রতিযোগিতা নতুন মাত্রা পেয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ১২টার দিকে শুরু হওয়া পোস্টগুলোতে প্রায়শই ছবি প্রকাশের কোনো কারণ উল্লেখ নেই, তবে এগুলো মূলত গণভোটকে কেন্দ্র করে তৈরি। অনেক ব্যবহারকারী এই ট্রেন্ড দেখে অবাক হচ্ছেন এবং ভাবছেন, কারা হ্যাঁ বা না-এর পক্ষ নিচ্ছে এবং কেন।
মূলত গণভোটকে ঘিরে বিএনপি, জামায়াত ও এনসিপির অবস্থান সামাজিক মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের পক্ষে থাকলেও, জামায়াত নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন চায়। জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তুললেও নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। ফলশ্রুতিতে, বিএনপি জামায়াত ও এনসিপির সঙ্গে সমর্থন দেয়নি, যা সামাজিক যোগাযোগ মাধ্যমকে উত্তাল করে তুলেছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরও এই অনলাইন প্রচারণায় অংশ নিয়ে নিজের প্রোফাইলে ‘না’ পোস্ট দিয়েছেন। অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘হ্যাঁ’ পোস্ট করা হয়েছে।এদিকে, জাতীয় ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করেছে। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের সুপারিশ করা হয়েছে এবং এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার তাগিদ দেওয়া হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)