ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ভিসা আবেদনে প্রতারণার ঝুঁকি: জার্মান দূতাবাসের গুরুত্বপূর্ণ পরামর্শ
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, সম্প্রতি কিছু পক্ষ নিজেদের দূতাবাস হিসেবে পরিচয় দিয়ে আবেদনকারীদের কাছ থেকে তথ্য আদায়ের চেষ্টা করছে।
দূতাবাসের পরামর্শ, কোনো তথ্য পাঠানোর আগে প্রেরকের ই-মেইল ঠিকানা ভালোভাবে যাচাই করতে হবে। যদি নিশ্চিত না হন যে ই-মেইলটি আসলেই দূতাবাস বা কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে পাঠানো হয়েছে কি না, তাহলে সংস্থার ওয়েবসাইটের যোগাযোগ ফর্ম ব্যবহার করে নিশ্চিত হওয়া উচিত।
সংস্থাটি আরও জানায়, কনস্যুলার সার্ভিসেস পোর্টাল থেকে পাঠানো স্বয়ংক্রিয় ই-মেইল কেবল নতুন বার্তার তথ্য জানায়; এর মাধ্যমে ভিসা আবেদনের বিস্তারিত তথ্য কখনো সরবরাহ করা হয় না।
এর আগে ঢাকার জার্মান দূতাবাস আবেদনকারীদের প্রতারক এজেন্ট সম্পর্কে সচেতন থাকার অনুরোধ করেছে। কিছু এজেন্ট আবেদন জমা বা প্রক্রিয়াকরণে সহায়তার দাবি করতে পারে, কিন্তু এটি কোনোভাবেই বাধ্যতামূলক নয়। দূতাবাস এবং তাদের অফিসিয়াল পরিষেবা প্রদানকারী ভিএফএস-এর ওয়েবসাইট থেকে প্রয়োজনীয় তথ্যই সঠিক ও বৈধ।
দূতাবাস আরও জানিয়েছে, কোনো এজেন্ট উচ্চ ফিরের বিনিময়ে কাজের অনুমতি বা ভিসা সম্পর্কিত নথিপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিলে তাদের ওপর বিশ্বাস করবেন না। ভিসা প্রক্রিয়ায় সহায়তার জন্য এজেন্ট নিয়োগ আইনত বৈধ হলেও, এটি আবশ্যক নয়।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর