ঢাকা, সোমবার, ৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩
শিক্ষককে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে সভা বর্জন ডাকসুর
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জুলাই চার্টার ইয়ুথ পলিসি ডায়ালগ’ শীর্ষক অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন ডাকসু, জাকসু ও রাকসুর প্রতিনিধিরা অনুষ্ঠান থেকে ওয়াকআউট করেন। অধ্যাপক আইনুল ইসলামকে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক আখ্যা দিয়ে তারা সভা বর্জন করেন।
বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদের সপ্তম তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাব, যার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আইনুল ইসলাম। উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্মার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম এবং ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী।
অনুষ্ঠান চলাকালে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় ডাকসুর জিএস ফরহাদ মাইক্রোফোন হাতে বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন অধ্যাপক আইনুল ইসলাম, যিনি ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে আমাদের হাতে পর্যাপ্ত প্রমাণ আছে। আওয়ামী লীগের সহযোগী এমন একজন শিক্ষক এখানে উপস্থিত থাকা লজ্জাজনক।
তিনি আরও যোগ করেন, আজকের আলোচনার বিষয় ছিল জুলাই সনদ, অথচ এখানে রয়েছেন এমন একজন শিক্ষক, যিনি জুলাইবিরোধী। তাই আমরা ওয়াকআউট করছি।
উল্লেখ্য, ২০২৩ সালে আওয়ামীপন্থি নীলদলের পক্ষ থেকে ড. ইউনূসবিরোধী বিচারিক প্রক্রিয়া সমর্থন করে প্রকাশিত ৮৬৬ জন শিক্ষকের বিবৃতিতে ৩১০ নম্বরে অধ্যাপক আইনুল ইসলামের নাম ছিল।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অধ্যাপক আইনুল ইসলাম দৈনিক সমকাল–কে বলেন, অনুষ্ঠানে সব ছাত্র প্রতিনিধি বক্তব্য রেখেছেন। ফরহাদও বলেছেন। কিন্তু শেষ দিকে হঠাৎ তিনি দাঁড়িয়ে ওই অভিযোগ তোলেন যা আমাকে অবাক করেছে।
তিনি আরও বলেন, আমাকে স্বৈরাচারের দোসর বলা হয়েছে, অথচ আমি নিয়মিত মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে কাজ করি। এতে আমার মানহানি হয়েছে। আমি প্রমাণ চাই। আমি কখনও কোথাও সাইন করিনি। ডাকসু নির্বাচনে দায়িত্বে থাকলেও কেউ এ ধরনের প্রশ্ন তোলেনি।
২০২৩ সালের বিতর্কিত বিবৃতি প্রসঙ্গে অধ্যাপক আইনুল দাবি করেন, আমি ওই বিবৃতিতে সম্মতি দিইনি। নীলদল হয়তো ধরে নিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকই স্বাক্ষর করেছে। অথচ আমি জানতামই না যে সেখানে আমার নাম রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- শিক্ষাবৃত্তি দেবে ইবনে সিনা ট্রাস্ট, আবেদন শুরু
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামলো আরও ১০ ব্যাংক
- নতুন ট্রেন্ড: ক্রেয়ন স্টাইলে প্রোফাইল ছবি বানাবেন যেভাবে
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ