ঢাকা, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংস্কার কমিশনের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান প্রধান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের আট খণ্ডের প্রতিবেদন জনগণের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যেন শুধু নীতিনির্ধারকদের নয়, দেশের সাধারণ মানুষও বুঝতে পারে সেই উদ্দেশ্যে একটি সহজবোধ্য বই প্রকাশ করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টার হাতে ঐকমত্য কমিশনের সদস্যরা প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। আট খণ্ডের এই প্রতিবেদনে কমিশনের কার্যক্রম, সভার বিবরণ, বিভিন্ন রাজনৈতিক দলের মতামত এবং সুপারিশ বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিবেদন গ্রহণের পর প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্টের একটি সাধারণ পাঠযোগ্য সংস্করণ তৈরি করা দরকার, যাতে স্কুল–কলেজের শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ সাধারণ নাগরিকরা সহজেই পড়ে বুঝতে পারে এবং অন্যদেরও জানাতে পারে।
তিনি আরও জানান, প্রতিবেদনটি বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই প্রকাশ করা উচিত। ভবিষ্যতে এটি শিক্ষার্থীদের জন্য ‘অবশ্যপাঠ্য গ্রন্থ’ হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন প্রফেসর ইউনূস।
এ সময় উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠানে প্রফেসর আলী রীয়াজ বলেন, এই আট খণ্ডের প্রতিবেদনে জুলাই জাতীয় সনদ ২০২৫, কমিশনের গঠনের পটভূমি, কার্যপ্রক্রিয়া, রাজনৈতিক দলের লিখিত মতামত, সাধারণ মানুষের প্রতিক্রিয়া, এবং বিভিন্ন সংলাপের নথি সংরক্ষিত আছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে এটি একটি ঐতিহাসিক গবেষণাগ্রন্থে পরিণত হবে।
এর আগের দিন, মঙ্গলবার (২৮ অক্টোবর), কমিশন সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সম্পর্কিত সুপারিশ জমা দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- প্রশ্নফাঁস কেলেঙ্কারি: ৫৫ জনের বিরুদ্ধে চার্জশিট, মূলহোতা আবেদ আলী
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা