ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নির্বাচন বানচালের জন্য অনেক শক্তি কাজ করবে: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে বলে আশঙ্কা প্রকাশ প্রকাশ করেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব মন্তব্য জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন যে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ছড়ানো হবে। এআই তৈরি ছবি-ভিডিওর মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা হবে। যতই অপপ্রচার আসুক, তা দ্রুত শনাক্ত ও ঠেকাতে হবে যাতে ছড়াতে না পারে।
তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর ও উৎসবমুখর করতে হলে জনগণকে সচেতন করতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, ভোট প্রদান পদ্ধতি এবং কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে—এসব বিষয়ে মানুষকে জানাতে হবে।
প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি ও ভিডিও তৈরি করতে এবং তা দ্রুত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন। এর উদ্দেশ্য, জনগণ এগুলো দেখে প্রস্তুত হতে পারবে এবং সচেতনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত