ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
চীনের একক প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যা সমাধান হবে না: চীনের রাষ্ট্রদূত
নিজস্ব প্রতিবেদক :ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রোহিঙ্গা পরিস্থিতি অত্যন্ত জটিল এবং একা চীনের সক্ষমতার বাইরে। তিনি বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ‘বাংলাদেশ-চীন সম্পর্ক: এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করে এ মন্তব্য করেন। আলোচনায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, চীন ইতোমধ্যে বাংলাদেশ ও মিয়ানমারের অনুরোধে পাইলট প্রত্যাবাসনে চেষ্টা করেছে। তবে বিষয়টি একচেটিয়াভাবে চীনের পক্ষে সমাধান করা সম্ভব নয়। রোহিঙ্গা সংকট অত্যন্ত জটিল, যেখানে বহু স্টেকহোল্ডার জড়িত। ২০২৩ সালে পাইলট প্রত্যাবাসনের চেষ্টা সত্ত্বেও বিভিন্ন প্রতিবন্ধকতা চীনের প্রচেষ্টাকে প্রভাবিত করেছে। তিনি উল্লেখ করেন, “কিছু দেশ ও সংস্থা রোহিঙ্গা প্রত্যাবাসন চায় না। তাই সব স্টেকহোল্ডারের সমন্বয় ছাড়া কার্যকর সমাধান সম্ভব নয়।”
ইয়াও ওয়েন আরও বলেন, যখন সব পক্ষ একসাথে কাজ করবে, তখন চীন তার অংশীদারিত্বমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সমস্যার স্থায়ী ও সমন্বিত সমাধান সম্ভব হবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)