ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
সচিবালয়ে প্রবেশে বাধা: শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘ'র্ষ
সরকার ফারাবী: স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। পরে তারা সচিবালয়ের দিকে মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রেস ক্লাব থেকে শিক্ষকরা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর, দুপুর ২টার দিকে তারা সচিবালয়ের মূল ফটকে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষক ও পুলিশের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ জলকামান ও সাউন্ডগ্রেনেড ব্যবহার করে।
আন্দোলনরত শিক্ষকেরা জানান, তারা শান্তিপূর্ণভাবে সচিবালয়ে গিয়ে সরকারের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই বাধা দেয় ও হামলা চালায়। এক শিক্ষক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড ছোড়া হয়েছে। কানে, মুখে জলকামান নিক্ষেপ করা হয়েছে এটা দুঃখজনক ও লজ্জাজনক।
তিনি আরও বলেন, আমরা শিক্ষক, আমরা রাষ্ট্রবিরোধী কেউ নই। জাতীয়করণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছি। মৃত্যুও যদি হয়, তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
জয়পুরহাট থেকে আন্দোলনে যোগ দেওয়া শিক্ষক আব্দুল খালেক বলেন, আমরা বহুদিন ধরে জাতীয়করণের দাবি জানিয়ে আসছি। সরকার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করছে না। সরকার চাইলে দিতে পারে, কিন্তু অজানা কারণে বিষয়টি আটকে রাখা হচ্ছে। আমরা আর অপেক্ষা করতে পারব না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ অক্টোবর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- ভারতকে ৩ রানে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করল পাকিস্তান
- এসএমসি এন্টারপ্রাইজে চাকরি, নিয়োগ পাবেন ৩০ জন
- ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী