ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
নবম পে-স্কেলে ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেলে ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। পাশাপাশি বেতন কাঠামো ও বিভিন্ন ভাতা বাড়ানোর দাবিও জানিয়েছে সংগঠনটি। বুধবার নবগঠিত পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় এসব প্রস্তাব উপস্থাপন করে তারা।
বিএফএ জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার ও সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা উচিত। পাশাপাশি সব গ্রেডের চাকরিজীবীর বাড়ি ভাড়া মূল বেতনের ৬০ শতাংশ নির্ধারণের দাবি জানানো হয়েছে। সংগঠনের লিখিত প্রস্তাবে বলা হয়, ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি ডিগ্রিধারীদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেডে এবং দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনাও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
বিএফএর প্রস্তাবে আরও বলা হয়, শিক্ষা ভাতা এক সন্তানের জন্য ২ হাজার এবং দুই সন্তানের জন্য ৪ হাজার টাকা, চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা, টিফিন ভাতা ৩ হাজার টাকা এবং বৈশাখী ভাতা মূল বেতনের সমান করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ, পেনশন সুবিধা ১০০ শতাংশ এবং মাঠপর্যায়ের কর্মীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি তোলে সংগঠনটি।
তাদের প্রস্তাবে বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালনের সময় কেউ আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা জরুরি। এছাড়া প্রতি পাঁচ বছর অন্তর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় বেতন-ভাতা পুনর্নির্ধারণেরও আহ্বান জানিয়েছে বিএফএ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন