ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশন ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। সুপারিশে বলা হয়েছে, আগামী নির্বাচিত জাতীয় সংসদ প্রথম ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং এই সময়ের মধ্যে গণভোটে অনুমোদিত প্রস্তাবগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ব্যর্থ হয়, তবে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।
সুপারিশে আরও বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে জুলাই সনদ বিষয়ে গণভোট আয়োজন করা হবে। গণভোটে ৪৮টি সংবিধান সংশোধনী বিষয়ে জনগণের মতামত নেওয়া হবে এবং ব্যালটে একমাত্র প্রশ্ন থাকবে ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং এর তফসিল-১ সংযুক্ত খসড়া বিলের প্রস্তাবসমূহের প্রতি সম্মতি জ্ঞাপন করছেন?’ গণভোটে সংখ্যাগরিষ্ঠ ‘হ্যাঁ’ ভোট পেলে সংসদের নির্বাচিত সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা ২৭০ দিনের মধ্যে প্রস্তাবিত সংস্কার কার্যকর করবেন।
সংস্কার পরিষদ প্রথম বৈঠকে সভাপতি ও উপ-সভাপতি নির্বাচন করবে এবং প্রস্তাব অনুমোদনের জন্য সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোট প্রয়োজন হবে। কমিশন সুপারিশ করেছে, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে একটি উচ্চকক্ষ গঠন করা হোক, যা নিম্নকক্ষের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। কমিশন জানিয়েছে, অধ্যাদেশ বা অফিস অর্ডারের মাধ্যমে বাস্তবায়নযোগ্য প্রস্তাব দ্রুত কার্যকর করার জন্য সরকারকে আহ্বান জানানো হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু