ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চীন–আসিয়ান মুক্ত বাণিজ্য চুক্তি আরও জোরদার
নিজস্ব প্রতিবেদক :চীন ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ান তাদের মুক্ত বাণিজ্য চুক্তিকে আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে শুরু হওয়া শুল্ক যুদ্ধের মধ্যেও দুই অঞ্চলের বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই শক্তিশালী হওয়ায় চুক্তির এই নতুন সংস্করণ স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৪৭তম আসিয়ান সম্মেলনের ফাঁকে এই ‘মুক্ত বাণিজ্য চুক্তির ৩.০ সংস্করণ’ স্বাক্ষরিত হয়। স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর আল জাজিরা।
চীনের রাষ্ট্র পরিষদ জানিয়েছে, নতুন সংস্করণটি অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, সবুজ জ্বালানি ও পরিবেশবান্ধব উদ্যোগ, বাণিজ্য সহজীকরণ এবং জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মতো খাতে সহযোগিতা আরও জোরদার করবে। এটি ২০১০ সালে চালু হওয়া প্রথম মুক্ত বাণিজ্য চুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীন ও আসিয়ান একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির পর বৈশ্বিক সরবরাহ চেইনে ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল কার্যকর হওয়ায় দুই অঞ্চলের বাণিজ্য আরও ত্বরান্বিত হয়েছে।
চীন ও আসিয়ানের মধ্যে ২০২৫ সালের প্রথম নয় মাসে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৫ বিলিয়ন ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ বেশি। এই বাণিজ্যের বড় অংশ শিল্প সরবরাহ চেইনের পণ্য হলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার ভোক্তাদের জন্য চীনা প্রস্তুত পণ্যের চাহিদাও দ্রুত বাড়ছে।
সম্মেলনে বক্তব্যে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং বলেন, “চীন ও আসিয়ানের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে গভীর। নতুন চুক্তির মাধ্যমে আমরা আরও বিস্তৃত, টেকসই ও মানসম্মত অর্থনৈতিক সহযোগিতার যুগে প্রবেশ করতে যাচ্ছি।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার