ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
‘তত্ত্বাবধায়ক ফিরলেও এ সরকারের অধীনেই নির্বাচন’
নিজস্ব প্রতিবেদক: তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও বর্তমান পরিস্থিতিতে তা বাস্তবায়ন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। মঙ্গলবার নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল চেয়ে করা আপিলের চতুর্থ দিনের শুনানি শেষে তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ধারণা ছিল একটি অনন্য ও যুগান্তকারী ব্যবস্থা। কিন্তু রাজনৈতিক নেতাদের দূরদর্শিতার অভাবে তা বাতিল হয়েছে। তবু এটি একটি গ্রহণযোগ্য ও পরীক্ষিত ব্যবস্থা— যা বহুবার কার্যকর প্রমাণিত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বাস্তবতায় তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন করা সম্ভব নয়। ফলে আগামী জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।
এদিন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে চতুর্থ দিনের শুনানি অনুষ্ঠিত হয়।
২০১১ সালে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দিয়েছিল।
এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করে সর্বোচ্চ আদালত। এরপর সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন