ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সাংবাদিকতায় বেতন কম, নিরাপত্তা শূন্য, পাওনার লড়াই হতাশাজনক : উপ-প্রেস সচিব
মো: আবু তাহের নয়ন:প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সাংবাদিকতা এমন একটি পেশা, যেখানে চাকরির নিশ্চয়তা প্রায় নেই। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, অনেক সাংবাদিক নিজেদের ন্যায্য পাওনা আদায়ের জন্য সরকারি বা প্রতিষ্ঠানের লোকের কাছে আর্জি করেন, যা তাদের জন্যই বিব্রতকর। যাদের কলম ও কণ্ঠে প্রতিদিন মানুষের অধিকার ও ন্যায়বিচারের কথা উঠে আসে, তারাই যখন প্রাপ্য টাকা-পয়সার জন্য অসহায় হয়ে পড়েন, এটি সবার জন্যই হতাশাজনক।
আজাদ মজুমদার বলেন, সাংবাদিকতার অধিকাংশ কর্মীর বেতন অন্যান্য পেশার তুলনায় অনেক কম। তবে সবচেয়ে বড় অবিচার ঘটে তখন, যখন কেউ বহু বছরের পরিশ্রমের পর প্রতিষ্ঠান ছেড়ে যায় এবং প্রাপ্য টাকা-পয়সা অনিশ্চয়তার মধ্যে পড়ে। টেলিভিশন ও অনলাইন সাংবাদিকরা প্রায়ই খালি হাতে ফিরেন, আর পত্রিকার ওয়েজ বোর্ডের আওতায় থাকা সাংবাদিকদেরও প্রাপ্য পাওনা পেতে হয় কঠিন টানাপোড়েনের মধ্য দিয়ে।
তিনি আরও উল্লেখ করেন, অনেক সাংবাদিক বছরের পর বছর নিরলস পরিশ্রম করেন, ছুটি ত্যাগ করেন এবং প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেন। ১৬ বছর চাকরি করলেও যদি কেউ ছুটি না নেন, আইন অনুযায়ী তাকে মাত্র দুই মাসের অর্জিত ছুটির অর্থ দেওয়া হয়, অর্থাৎ বাকী সময় বিনা পারিশ্রমিকে কাজ করতে হয়।
আবুল কালাম আজাদ বলেন, যখন এই দুই মাসের পাওনা চাওয়া হয়, তখন তাদের সঙ্গে এমন আচরণ করা হয় যেন কোনো দয়া করা হচ্ছে। শ্রম আইনের আওতায় মামলা করার সুযোগ থাকলেও প্রায়ই মালিকদের পক্ষেই যায়। কারণ মামলা হলে রায় না হওয়া পর্যন্ত টাকা দিতে হয় না, এবং বাংলাদেশের দীর্ঘসূত্রতা সম্পন্ন আদালত ব্যবস্থায় অনেক ক্ষেত্রে রায় দশ বছরেও আসে না।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে সাংবাদিক ইউনিয়নগুলোর শক্তিশালী ভূমিকা থাকা উচিত, কিন্তু বাস্তবে তা অনেকটাই নিরুত্তর। ইউনিয়ন নেতারা আসলে কী করেন, সেটিও কেউ জানে না।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা