ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
প্রধান উপদেষ্টার সঙ্গে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্টের সাক্ষাৎ
ডুয়া নিউজ: মেটা প্ল্যাটফর্মস ইনকর্পোরেটেডের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম সম্মেলনের সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এছাড়াও বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের সময় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রফেসর ইউনূস। বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়। তাদের সিইও’রা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, ‘ডব্লিউইএফ বার্ষিক সম্মেলনে প্রচুর প্রাইভেট সেক্টরের এমডি, সিইও’রা আসেন। তাদের সঙ্গে অনেক সরকার প্রধানদের আলাপ-আলোচনা হয়। এমডিদের দাভোসের ছোট ছোট রুমে অনেক গুরুত্বপূর্ণ আলাপ হয়। এক ধরনের ডিল মেট হয়। এই দুই দিনে প্রচুর হেড অব গভর্মেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার, প্রায় ১০টার মতো হেড অব গভর্মেন্টের কথা বার্তা হয়েছে।’
শফিকুল আলম বলেন, ‘এছাড়া বড় বড় কোম্পানির এমডি, সিইও’রা প্রধান উপদেষ্টার বাংলাদেশ সর্ম্পকে জানতে চাইবেন, বাংলাদেশের বিজনেস অপরচুনিটি কী আছে সেটি নিয়ে জানতে চাইবেন। আমাদের তরফ থেকে বার বার বলছি যে, বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। বিজনেসের সেই ক্লাইমেট তৈরি হয়েছে। বিজনেস করার জন্য যে শর্তগুলো রয়েছে, সেগুলো যতটা সহজ করা যায় সেটা করা হয়েছে। চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অধ্যাপক ইউনূস যুক্তরাষ্ট্র, জার্মান, তুরস্ক, চায়নার ইনভেস্টরকে বাংলাদেশে ইনভাইট করছেন। তাদের বাংলাদেশে ইনভেস্ট করার জন্য বলছেন। বাংলাদশে এখন তাদের জন্য প্রস্তুত। বাংলাদেশের যুবকদের দিয়ে তারা সহজেই বাংলাদেশকে এক্সপোর্ট হাব করা যেতে পারেন। আশা করছি, এটা থেকে ভালো কিছু রেজাল্ট পাবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)