ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশ বনাম থাইল্যান্ড ম্যাচ: প্রথমার্ধে ৪ গোল, জানুন ফলাফল-খেলাটি দেখুন মোবাইলে
সরকার ফারাবী
সিনিয়র রিপোর্টার
সরকার ফারাবী: ব্যাংককের মাঠে বাংলাদেশ ও থাইল্যান্ড নারী ফুটবল দলের মধ্যকার দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে রোমাঞ্চকর এক লড়াইয়ের মধ্য দিয়ে। ৪৫ মিনিটের শেষে স্কোরবোর্ডে দেখা যাচ্ছে থাইল্যান্ড ৩, বাংলাদেশ ১।
ম্যাচের শুরুটা ছিল একেবারে আক্রমণ-পাল্টা আক্রমণে ভরপুর। ১১তম ও ১৮তম মিনিটে পরপর দুইবার জালের দেখা পেয়ে স্বাগতিক থাইল্যান্ড এগিয়ে যায় ২-০ গোলে। তবে পিছিয়ে পড়েও লাল-সবুজ জার্সিধারীরা হাল ছাড়েনি। ২৯তম মিনিটে চমৎকার এক আক্রমণ থেকে বাংলাদেশ ব্যবধান কমায় (১-২)। এই গোলের পর মাঠে ফিরতে থাকে উত্তেজনা, এবং মুহূর্তেই ম্যাচের গতি ফিরে আসে।
তবে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে আবারও রক্ষণে ভুলের শিকার হয় বাংলাদেশ। থাইল্যান্ড সুযোগ কাজে লাগিয়ে তৃতীয় গোলটি করে, ফলে প্রথমার্ধ শেষে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।
বাংলাদেশের কোচ পিটার বাটলারের জন্য এটি যেমন হতাশার, তেমনি কিছুটা আশাব্যঞ্জকও বটে। কারণ, আগের ম্যাচের মতো শুরুতেই ধাক্কা খেলেও এবার বাংলাদেশ গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য এখন দরকার রক্ষণভাগে মনোযোগ ও আক্রমণে আরও ধার বাড়ানো।
খেলাটি ফ্রিতে দেখতেএখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি