ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন লিটন দাস
স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হয়েছে।
ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টি ফরম্যাটের এই চ্যালেঞ্জে নিজেদের প্রমাণ করতে মরিয়া টাইগাররা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ওপেনার লিটন দাস, যার ফলে সাম্প্রতিক ফর্মহীনতায় থাকা জাকের আলি একাদশ থেকে বাদ পড়েছেন।
আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সিরিজ। ওয়েস্ট ইন্ডিজের পর আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ, যা বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়ক হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ বর্তমানে দারুণ ছন্দে রয়েছে, সর্বশেষ চারটি সিরিজই জিতেছে তারা। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টানা পঞ্চম সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: শাই হোপ (অধিনায়ক), আলিক আথানেজ, রোস্টন চেইস, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্র্যান্ডন কিং, খ্যারি পিয়ের, রভম্যান পাওয়েল, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)