ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২
রাষ্ট্রীয় পদমর্যাদা চেয়ে ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলদের রিভিউ আবেদন
ডুয়া নিউজ : ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে যথাযথ পদে অন্তর্ভুক্তি চেয়ে রিভিউ আবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন করা হয়। এদিন আইন কর্মকর্তাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম।
আইনজীবীরা বলেন, রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অ্যাটনি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ অন্তর্ভুক্ত থাকলেও হয়তো ভুলক্রমে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা বাদ পড়েছেন। এ কারণে যথাযথ মর্যাদায় রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের অন্তর্ভুক্তি চেয়ে রিভিউ আবেদন করা হয়েছে। এই আবেদনের শুনানির জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
এর আগে গত ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বিভাগে আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবীর এ আবেদন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- ঈদের তারিখ চূড়ান্ত করল জাতীয় চাঁদ দেখা কমিটি
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- আপত্তিকর ভিডিও বিতর্কে হাতিয়ার ইউএনওকে ওএসডি
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- কুৎসিত ব্যাটিংয়ে লণ্ডভণ্ড বাংলাদেশ, সিরিজে ফিরল পাকিস্তান
- তিন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন