ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
সোমবার প্রকাশ হবে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে যাচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামীকাল সোমবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল এটি প্রকাশ করা হবে।”
রোববার নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আখতার আহমেদ আরও জানান, “এনসিপির প্রতীক ও রাজনৈতিক দল নিবন্ধনসহ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। মাঠ থেকে আসা তথ্য পর্যালোচনা করতে সময় লাগছে।”
তিনি বলেন, “পরিকল্পনা অনুযায়ী সবকিছু একবারে করা সম্ভব নয়। কিছু কিছু বিষয়ে সমন্বয় বা অপেক্ষা করতে হয়। তাই সময় নির্ধারণ করা কঠিন।” তবে তিনি আশ্বাস দেন, “সংসদ নির্বাচন নিয়ে আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।”
এছাড়া, আরপিও নিয়ে বিএনপির চিঠি কমিশনের বিবেচনায় থাকবে। ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রয়োজন হলে মামলাও করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা