ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নতুন নীতিতে বিপিএল, বাড়ছে ফ্র্যাঞ্চাইজিদের সুবিধা
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিসিবির নবনির্বাচিত কমিটির পরিচালকরা। নতুন কমিটির প্রথম সভা শেষে ইফতেখার রহমান মিঠু ডিসেম্বরে পরবর্তী বিপিএল আয়োজনের কথা জানিয়েছিলেন। দেশের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উপযুক্ত সময়ে আয়োজনের জন্য বিসিবি জোর চেষ্টা চালাচ্ছে।
এবারের বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকদের জন্য বেশ কিছু সুবিধা থাকছে। বিসিবির একজন পরিচালক জানান, "বিপিএলে ৫-৬টা দল থাকবে। টিভি রাইটস এবং টিকিট বিক্রি থেকে ৩০ শতাংশ লভ্যাংশ ফ্র্যাঞ্চাইজিকে দেবে বিসিবি।" তিনি আরও জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাড টাইমের ৩০ শতাংশ অ্যাড ফ্র্যাঞ্চাইজিরা দিতে পারবে, যেখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৫-১৫ মিনিট করে তাদের নিজস্ব অথবা স্পন্সরের অ্যাড দিতে পারবে।
ফ্র্যাঞ্চাইজি কেনার প্রক্রিয়ার বিষয়ে ঐ কর্মকর্তা জানান, "এক্সটেনশন অব ইন্টারেস্টের সঙ্গে দুই কোটি টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এরপর আলোচনার পর যারা ফ্র্যাঞ্চাইজি কেনার জন্য নির্ধারিত হবেন, তাদেরকে টেম্পোরারিলি সিলেক্ট করা হবে। পরবর্তী ৩ দিনের মধ্যে তাদের ১০ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে।"
ভেন্যু প্রসঙ্গে তিনি বলেন, "ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভেন্যু হিসেবে থাকবে। রাজশাহীতে ম্যাচ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এটি অনেকটাই সম্ভব না। তবে নেক্সট ইয়ারে ভেন্যু বাড়ানোর পরিকল্পনা আছে।" বিপিএল আয়োজনের দায়িত্ব বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত