ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে বেসামরিক প্রধান নিয়োগ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র গাজায় যুদ্ধবিরতিকে কার্যকর ও টেকসই করতে গঠন করেছে ‘সিভিল-মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার’, যার বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়েমেনের সাবেক মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন ফ্যাগিন। ২০২২ সালে তিনি ইয়েমেনে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং নতুন দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত সেই পদেই ছিলেন।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, “গাজায় প্রেসিডেন্টের ২০ পয়েন্ট সম্বলিত যুদ্ধ পরিকল্পনার সম্পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে এই সংস্থা গঠন করা হয়েছে। ফ্যাগিনকে বেসামরিক প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।”
গত সপ্তাহে দক্ষিণ ইসরায়েলের কিরইয়াত গাত শহরে সংস্থার সদর দপ্তর উদ্বোধন করা হয়েছে। কিরইয়াত গাত ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে ৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। সংস্থার সদর দপ্তর পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।
সংস্থার সামরিক বিভাগের প্রধান করা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল প্যাট্রিক ফ্রাংককে। এ ছাড়া সংস্থায় বিভিন্ন স্তরের দুই শতাধিক সেনা কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
গাজায় যুদ্ধের অবসানের জন্য ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ পয়েন্টের যুদ্ধবিরতি পরিকল্পনা উপস্থাপন করেন। ইসরায়েল ও হামাস উভয় পক্ষের সম্মতি পাওয়ার পর ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় আটক ইসরায়েলি জিম্মি ও ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া এবং ত্রাণ প্রবেশ বাধাহীন করা অন্তর্ভুক্ত।
কিন্তু যুদ্ধবিরতির ১৫ দিন পেরিয়ে গেলেও পরিকল্পনার বিভিন্ন শর্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাই এই সংস্থা গঠন করেছে যুক্তরাষ্ট্র, যাতে বিরতির শর্তগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক