ঢাকা, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
ঢাকা ওয়াসার অর্গানোগ্রাম সংশোধনে ৭ সদস্যের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ওয়াসার বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের জন্য সংস্থাটি ৭ সদস্যের একটি কমিটি গঠন করেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ঢাকা ওয়াসা সূত্রে এই তথ্য জানা গেছে।
ঢাকা ওয়াসার সচিব মশিউর রহমান খান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দিয়েছেন। গঠিত এই কমিটি ২০ কার্যদিবসের মধ্যে ঢাকা ওয়াসার বর্তমান অর্গানোগ্রাম পরিবর্তন, পরিমার্জন ও সংশোধনের জন্য যুগোপযোগী সুপারিশমালা তৈরি করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেবে।
ঢাকা ওয়াসা সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন) এবং সদস্য সচিব করা হয়েছে সংস্থাটির সচিবকে।
কমিটির বাকি সদস্যরা হলেন: ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (আরপিএন্ডডি), উপ-ব্যবস্থাপনা পরিচালক (ওএন্ডএম), উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ), প্রধান প্রকৌশলী, বাণিজ্যিক ব্যবস্থাপক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং প্রধান রাজস্ব কর্মকর্তা। এই কমিটি গঠনের মাধ্যমে ঢাকা ওয়াসা তাদের কর্মপরিধি ও সাংগঠনিক কাঠামোকে আরও আধুনিক ও কার্যকর করার উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বদলির আবেদন শুরু ৩০ আগস্ট
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- ৩৫০০ টাকায় পর্নোগ্রাফির ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন সুমাইয়া
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা