ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
যমুনার রেলসেতুর পিলারে ফাটল
নিজস্ব প্রতিবেদক :যমুনা রেল সেতুর পিলারে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ফাটলের ছবি নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, এগুলো আসল ফাটল নয়, বরং প্রচণ্ড গরম ও প্রতিকূল আবহাওয়ার কারণে কংক্রিটের নিচে শূন্য দশমিক এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত সূক্ষ্ম ফাঁকা বা ‘হেয়ারক্র্যাক’ সৃষ্টি হয়েছে। সেতুর পশ্চিম প্রান্তের আট থেকে দশটি পিলারের নিচের স্থানগুলোতে এই হেয়ারক্র্যাক শনাক্ত হওয়ায় বিশেষ আঠার প্রলেপ দিয়ে মেরামতের কাজ শুরু হয়েছে।
যমুনা রেলসেতুর প্রকল্প ব্যবস্থাপক মার্ক হ্যাবি বলেন, এটি কোনো নির্মাণ ত্রুটি বা হানিকম্ব সমস্যা নয়। পিলারে ছোটোখাটো ফাটল থাকলেও তা সেতুর গঠন বা স্থায়িত্বে কোনো প্রভাব ফেলবে না। সহকারী প্রধান প্রকৌশলী নাইমুল হক আরও নিশ্চিত করেছেন, ট্রেন চলাচলে কোনো ঝুঁকি নেই।
কর্তৃপক্ষ অভিযোগ করেছেন, কেউ কেউ অসৎ উদ্দেশ্যে ছবিগুলো বড় আকারে দেখিয়ে সামাজিক মাধ্যমে প্রচার করেছেন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করেছে।
যমুনা রেলসেতু ১৬ হাজার ৭৮১ কোটি টাকায় নির্মিত, এতে রয়েছে ৫০টি পিলার ও ৪৯টি স্প্যান। দুটি ডুয়েল গেজ লাইন রয়েছে। সেতুটি ২০২৫ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং গত ১২ ফেব্রুয়ারি থেকে নতুন সেতুর একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা