ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ইসকনের বিরুদ্ধে ইন্তিফাদা বাংলাদেশের পাঁচ দাবি
নিজস্ব প্রতিবেদক: ইন্তিফাদা বাংলাদেশ নামে একটি সংগঠন শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে। তারা অভিযোগ করেছেন, কিছু সংস্থা এবং ব্যক্তি ইসলাম ও মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে কার্যক্রম চালাচ্ছে, যা অপরাধমূলক। এই কারণে তারা তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ সংশ্লিষ্টদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
সংগঠনটির পাঁচটি দাবি হলো গাজীপুরে ধর্ষণের ঘটনার জন্য সংশ্লিষ্ট পুলিশ বিভাগ প্রকাশ্যে ক্ষমা চাইবে, ভিকটিমের প্রতি দোষারোপ বন্ধ করবে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করবে; টঙ্গী এলাকার অপহরণ-হত্যা ও অন্যান্য ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করবে; রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামবিদ্বেষ প্রতিরোধে নীতি ও কর্মপরিকল্পনা প্রণয়িত হবে; মুসলিম নারীর নিরাপত্তা ও সম্মান রক্ষায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে; এবং ইসলামবিদ্বেষ-বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত ইমাম, সক্রিয় নাগরিক ও সংগঠনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইন্তিফাদা বাংলাদেশের সদস্য আহমেদ রফিক বলেন, “মুসলিম নারীর বিরুদ্ধে অপরাধগুলো প্রকাশ্যে ঘটছে এবং রাষ্ট্র ও সুশীল সমাজ চুপ করে থাকছে। রাজনীতিবিদরা ব্যক্তিগত ইমেজ নিয়েই ব্যস্ত। ইসলামের বিরুদ্ধে এই ধরনের অবমাননা আমাদের চুপ থাকতে বাধ্য করবে না। এটি কাঠামোগত ইসলামবিদ্বেষের অংশ।”
তিনি আরও বলেন, “হযরত শাহজালাল, শাহপরাণ ও শাহমাকদুমদের স্মৃতি বিজড়িত এই বাংলার মাটি থেকে আমরা বলছি, আমরা আর এগুলো সহ্য করবো না। চুপ থাকবো না।”
সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে তারা শাপলা চত্বরের দিকে একটি মিছিল পরিচালনা করে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি