ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
মায়ামির সঙ্গে নতুন চুক্তি লিওনেল মেসির
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে নতুন চুক্তি করেছেন। নতুন চুক্তি অনুযায়ী, মেসি ২০২৮ সাল পর্যন্ত ক্লাবের হয়ে খেলার দায়িত্ব পালন করবেন।
ক্লাবের এক বিবৃতিতে মেসি বলেন, “এখানে থাকতে পেরে এবং এই প্রকল্প চালিয়ে যেতে পেরে আমি সত্যিই খুশি। মিয়ামি ফ্রিডম পার্ক স্টেডিয়ামে খেলতে পারা আমার স্বপ্ন ছিল, যা এখন বাস্তবে পরিণত হয়েছে। আমি এখানে কাজ চালিয়ে যেতে পেরে আনন্দিত।”
ইন্টার মায়ামির সহমালিক ও সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যাম মেসির নতুন চুক্তি প্রসঙ্গে বলেন, “এটি তার শহর, ক্লাব এবং খেলার প্রতি প্রতিশ্রুতি স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। মেসি এখনো জিততে চান। খেলাটিকে তিনি অনেক ভালোবাসেন এবং এখানে খেলার মাধ্যমে পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছেন। এমন একজন খেলোয়াড়কে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের।”
২০২৩ সালের জুলাইয়ে পিএসজি থেকে মায়ামিতে যোগ দেওয়ার পর মেসি ক্লাবটিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। সেই বছরের লিগস কাপ জয়ে তার বড় ভূমিকা ছিল, যা ক্লাবটির প্রথম বড় ট্রফি হিসেবে ইতিহাসে লেখা হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- স্বামী ও সন্তানকে ঘরে আটকে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্ম/হত্যা
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর কবে, যা জানা গেল
- ফুলবাড়ীয়ায় প্রবাসীদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী
- এককালীন অনুদান দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- কোন সারিতে কে বসছেন, জেনে নিন সংসদের আসন বিন্যাস
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ মার্চ)
- ঢাবির হলে শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, বিইউপির ছাত্র আটক
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ মার্চ)