ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সব দল একমত, ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে, “ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে ভালো নির্বাচন হবে।”
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, “দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন। ছাত্র কাউন্সিলের চারটা নির্বাচন হয়েছে। এখানে ভোটার উপস্থিতি অনেক। জাতীয় নির্বাচনে সবাই ভোট দিতে আসবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছরে হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি। হাসিনার এমপিরা ঘুস খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেনি।”
শফিকুল আলম জোর দিয়ে বলেন, “নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরমধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।”
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)