ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
সীমান্তে উত্তেজনা
বিজিবি-বিএসএফ যৌথ বৈঠকে নেওয়া হলো যে সিদ্ধান্ত
ডুয়া নিউজ: সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ।
বুধবার (২২ জানুয়ারি) রাজশাহী ও মালদা সীমান্তে শান্তি বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে দুই পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।
বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানান। তিনি জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুইপক্ষ একমত হয়েছে।
সেই সঙ্গে সীমান্তের যেকোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস