ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
আইজিপির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আইজিপির অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন ট্রেসি অ্যান জ্যাকবসন।
আলোচনায় দুই পক্ষের মধ্যে বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়। এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়েও রাষ্ট্রদূত আগ্রহ প্রকাশ করেন।
আইজিপি বাহারুল আলম বলেন, বাংলাদেশে কর্মরত মার্কিন দূতাবাসসহ সব বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিই। এই সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশের সংস্কার ও সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে কর্মকর্তারা নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সর্বাঙ্গীণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল