ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
“জোটের প্রার্থী হলেও দলের প্রতীকে লড়তে হবে”
নিজস্ব প্রতিবেদক: সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, নির্বাচনী জোট গঠিত হলেও প্রার্থীদের অবশ্যই নিজ দলের প্রতীকে জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে। এমন ধারা যুক্ত খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৈঠকটি আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিং দেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নতুন খসড়ায় নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে, পুলিশের মতোই তারা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং আলাদা আদেশের প্রয়োজন হবে না।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, নির্বাচনী জোট থাকলেও প্রতিটি প্রার্থী অবশ্যই তার দলের প্রতীকে প্রতিযোগিতা করবে। এছাড়া ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত ধারা বাতিল করা হয়েছে। পলাতক প্রার্থীদের নির্বাচন করার অধিকার থাকবে না।
প্রার্থীরা এফিডেভিটের মাধ্যমে দেশি ও বিদেশি উৎস থেকে অর্জিত আয় ও সম্পত্তির বিস্তারিত বিবরণ দেবে। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, এ তথ্য অনলাইনে প্রকাশ করা হবে। নির্বাচনী জামানতের পরিমাণ ২০ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৫০ হাজার করা হয়েছে। জেলা নির্বাচনী কার্যালয় পরিচালনার দায়িত্ব জেলা নির্বাচনী কর্মকর্তার।
নতুন খসড়ায় ‘না’ ভোটের বিধান রাখা হয়েছে, যেখানে ভোটাররা ইচ্ছা করলে ‘না’ ভোট দিতে পারবেন। এছাড়া কোনো সংসদীয় আসনে বড় ধরনের অনিয়ম ধরা পড়লে পুরো আসনের ভোট বন্ধ করার ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)