ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
নতুন নির্বাচনি বিধান: স্বচ্ছতা-জবাবদিহির যুগে ফিরল না ভোট
নিজস্ব প্রতিবেদক :গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) গুরুত্বপূর্ণ সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
তিনি জানান, সংশোধিত আরপিও অনুযায়ী ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় আর্মি, নেভি ও এয়ারফোর্সকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন মামলায় পলাতক ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবেন না—এমন বিধানও যুক্ত হয়েছে।
প্রার্থীদের জন্য নতুন নিয়মে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারীদের দেশি-বিদেশি আয়ের উৎস ও সম্পত্তির বিস্তারিত বিবরণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে, যা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জেলা পর্যায়ের নির্বাচন অফিসারদের দায়িত্বও পুনর্নির্ধারণ করা হয়েছে।
আইন উপদেষ্টা জানান, নির্বাচনি জামানতের পরিমাণ ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে এবং ‘না ভোট’ পুনরায় চালু করা হয়েছে। তিনি বলেন, “যদি কোনো আসনে একজন প্রার্থী থাকেন, ভোটাররা চাইলে ‘না ভোট’ দিতে পারবেন। নির্দিষ্ট পরিমাণ ‘না ভোট’ পড়লে সেখানে পুনরায় নির্বাচন হবে।”
এছাড়া নতুন বিধানে বলা হয়েছে, রাজনৈতিক জোট হিসেবে অংশ নিলে দলীয় প্রতীকেই ভোটে অংশ নিতে হবে, যাতে ভোটাররা স্পষ্ট ধারণা পান। নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ড. আসিফ নজরুল আরও জানান, গণমাধ্যমের কর্মীরা ভোট গণনার স্থানে থাকতে পারবেন, যা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবে। রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান বা দান ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে, এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে।
সবশেষে তিনি জানান, নির্বাচন কমিশন এখন চাইলে পুরো নির্বাচনি এলাকার ভোট বাতিল করার ক্ষমতা পাবে, যদি তারা মনে করে অনিয়ম এতটাই ব্যাপক যে আংশিক নয়, সম্পূর্ণ নির্বাচনই পুনরায় আয়োজন করা প্রয়োজন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)