ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শেখ হাসিনা ও দুই আসামির রায় ঘোষণা হবে ১৩ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক :জুলাই-আগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বিচারকাজ শেষ হয়েছে। ট্রাইব্যুনাল জানিয়েছে, রায় ১৩ নভেম্বর ঘোষণা করা হবে। এটি হবে আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে প্রথম কোনো হত্যা মামলার রায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মিজানুল ইসলাম, এর মধ্য দিয়ে মামলাটির বিচার কাজ সম্পন্ন হয়। হাসিনার পাশাপাশি রায় ঘোষণার জন্য অপেক্ষা করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মামলায় প্রসিকিউশন পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এসএইচ তামিম। দুই আসামির পক্ষে তিন দিন যুক্তিতর্ক উপস্থাপন করে আইনজীবী মো. আমির হোসেন তাদের নির্দোষ দাবি ও খালাসের আবেদন জানান। চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের পক্ষে যুক্তিতর্ক দেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।
শেখ হাসিনা ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু হয় ১০ জুলাই। একপর্যায়ে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন রাজসাক্ষী হিসেবে সত্যতা উদঘাটনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা আছে। একটি মামলায় আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে, অন্যটি মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ড সংক্রান্ত। গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে সরকার, দলীয় ক্যাডার ও আইনশৃঙ্খলা বাহিনীর অংশের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এই ট্রাইব্যুনালগুলো বিচার কার্যক্রম চালাচ্ছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা