ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
গাজীপুর ও বুয়েট কাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শায়খ আহমাদুল্লাহর
নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তেরো বছর বয়সী এক কিশোরী ধর্ষণের ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি অভিযোগ করেছেন, বিষয়টিকে ‘প্রেমের সম্পর্ক’ হিসেবে চিত্রিত করার মাধ্যমে প্রশাসন বিষয়টিকে হালকা করার চেষ্টা করছে, যা দুঃখজনক।
বুধবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, প্রচলিত আইন অনুসারে ১৬ বছরের কম বয়সী মেয়ের সঙ্গে যৌনমিলন হলে, সম্মতি থাকুক বা না থাকুক, এটি ধর্ষণ হিসেবে বিবেচিত হয়। এরপরও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে হালকা করার প্রচেষ্টা কেন? তিনি প্রশ্ন তুলেছেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্র তথাকথিত প্রেমের ফাঁদে মুসলিম মেয়েদের ধর্ষণ করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বুয়েটের এক শিক্ষার্থীর বিরুদ্ধে মুসলিম ছাত্রীকে অজ্ঞান করে ধর্ষণের অভিযোগ তুলে ধরেছেন। একইসাথে অভিযুক্তের সোশ্যাল মিডিয়ার কুরুচিপূর্ণ মন্তব্য থেকে বোঝা যায়, এ ধরনের অপরাধ ব্যক্তিগত নয়, বরং সাম্প্রদায়িক উদ্দেশ্যপূর্ন এবং দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা।
শায়খ আহমাদুল্লাহ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, বুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের পক্ষে আমরা আছি। অভিযুক্ত ধর্ষকের ছাত্রত্ব বাতিল ও সর্বোচ্চ শাস্তির দাবি করছি। একইসাথে গাজীপুরের ঘটনারও তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানাই।
তিনি আরও বলেন, এই ধরনের সংঘটিত ধর্ষণ যদি সাম্প্রদায়িক উদ্দেশ্য বা উগ্রবাদী মনোভাব দ্বারা পরিচালিত হয়, তাহলে তা দেশের শান্তি ও শৃঙ্খলার জন্য গুরুতর হুমকি। সরকারকে এসব ঘটনায় কঠোর পদক্ষেপ নিতে হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক